editor

প্রকাশিত: 12:15 PM, January 24, 2024

ঠিকাদারদের পাওনা টাকার দাবিতে অবস্থান কর্মসূচি

ঠিকাদারদের পাওনা টাকার দাবিতে অবস্থান কর্মসূচি

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর ১০নং গ্যাস (অনুসন্ধান) কূপের উন্নয়ন কাজের স্থানীয় ঠিকাদারগণের পাওনা টাকা পরিশোধের দাবিতে ১০নং কূপের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় ঠিকাদারগণ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট তামাবিল মহাসড়ক হরিপুর (বাঘের সড়ক এলাকায়) অবস্থানরত সিলেট গ্যাস ফিল্ডের নতুন ১০নং কূপ এলাকায় এ কর্মসূচী পালন হয়।

অবস্থান কর্মসূচীর খবর পেয়ে ছোটে আসেন গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মিজানুর রহমান ও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ। আন্দোলনরত ঠিকাদারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে ১ ঘন্টা বৈঠক করে এভান্ট লজিস্টিকস লিমিটেড কর্তৃপক্ষের সাথে আলাপ করেন। এসময়ে এভান্টের পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে মেসার্স কালাম অ্যান্ড ব্রাদার্সকে দেওয়া হয় এবং চলতি ৩১ জানুয়ারি তারিখের মধ্যে বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দেয়া হলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডের জিএম আনোয়ার হোসেন ভুঁইয়া, ডিজিএম কামরুল ইসলাম সরদার, ডিজিএম (সিকিউরিটি) মফিজুর রহমান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও পযুক্তি সম্পাদক,জহির রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, আব্দুল মুতলিব, ঠিকাদারি প্রতিষ্ঠানের ফারুক আহমেদ, আনোয়ার হোসেন, তাজ উদ্দিন।

উল্লেখ্য; গত এক বছর পূর্বে ঢাকার টিকাদারী প্রতিষ্টান এভান্ট লজিস্টিকস লিমিটেড এর নিকট থেকে একটি চুক্তির মাধ্যমে মেসার্স কালাম অ্যান্ড ব্রাদার্স সাথে জেনারেটর ফাউন্ডেশন, সিটার পাইলিং, রিগ ফাউন্ডেশন, ফ্রন্ট স্ল্যাব, ড্রেন সহ আনুষঙ্গিক (সিভিল) উন্নয়ন কাজের জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে কালাম এন্ড ব্রাদার্স। ১ কোটি দশ লক্ষ টাকা বিল বকেয়া থাকে এভান্টের নিকট।

নির্দারিত সময়ের মধ্যে এভান্ট লজিস্টিকস লিমিটেড বকেয়া টাকা পরিশোধ না করায় স্থানীয় ঠিকাদারগণ এই অবস্থান কর্মসূচি পালন করেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়