editor

প্রকাশিত: 11:24 AM, January 25, 2024

ফেব্রুয়ারীর ৮ তারিখে বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবলের ৪র্থ আসরের উদ্বোধন

ফেব্রুয়ারীর ৮ তারিখে বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবলের ৪র্থ আসরের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি :: ফেব্রুয়ারী মাসের ৮ তারিখে মাঠে গড়াবে প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথে সবচেয়ে ব্যয়বহুল, বৃহৎ এবং জমজমাট ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ আসর।

সিলেট বিভাগ থেকে ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধন পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের মাঠে ৮ই ফেব্রুয়ারী আনুষ্ঠানিক উদ্বোধন হবে এমনটি জানিয়েছেন আয়োজক কমিটি।

২৪ জানুয়ারী বুধবার সন্ধ্যায় পৌর শহরের পুরাণ বাজারের একটি হোটেলে ‘সংবাদ সম্মেলনে’ স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন টুর্ণামেন্টের আয়োজক সংগঠন ‘বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দরা।

টুর্ণামেন্টের সার্বিক সহযোগীতায় থাকছে জানাইয়া গ্রামের হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব ও মেডিকেল টিমের দায়িত্বে থাকবে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্ণামেন্টের অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফখরুল আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ সভাপতি বাবরুছ মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য মুক্তার হোসেন, মাছুম আহমদ, রেফারী আব্দুল হামিদ, ক্রীড়ানুরাগী হেলাল মিয়া।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর এলাকা’র ১৮ জন প্রবাসীর অর্থায়নে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার সেরা ১৬টি দল (টিম) নিয়ে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিলেট বিভাগের প্রায় অর্ধশত নামী-দামী দল টুর্ণামেন্টে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে যাছাই-বাছাই করে শক্তিশালী ১৬টি দল বাছাই করা হবে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে নগদ ১ লক্ষ টাকা ও রানার্স-আপ দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৫০ হাজার টাকা। এছাড়া খেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি টিমের জন্য ১ম রাউন্ড থেকে পর্যায়ক্রমে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ প্রাইজ মানী পুরস্কার হিসেবে থাকবে। টুর্ণামেন্টের সৌন্দর্য্য বাড়ানোর জন্য অংশগ্রহনকারী দলগুলো প্রথম রাউন্ড থেকেই নিজেদের দলে দেশী-বিদেশী ফুটবলারদের অন্তভর্‚ক্ত করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা। এতে করে ৪র্থ আসরের শুরু থেকেই প্রত্যেকটি ম্যাচ জমজমাট ও আকর্ষনীয় হবে বলে জানান তারা।

টুর্ণামেন্টের অর্থদাতা ১৮ জন প্রবাসী হলেন- যুক্তরাজ্য প্রবাসী গুলজার খান, সেবুল মিয়া, তোফাজ্জল আলম, রাসেল আহমদ, রফিকুল ইসলাম বাবুল, খলিল মিয়া, নুমান আহমদ, আব্দুস শহিদ, সোহেল আহমদ, জুয়েল আহমদ, মোহাম্মদ সুমন, শাহ ফরিদ উদ্দিন, শাহ নিজাম উদ্দিন, আবুল বাশার, আব্দুল গফফার, মুমিন খান মুন্না, ইতালী প্রবাসী জাহিদুল ইসলাম জাহেদ ও রফিক আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়