editor
প্রকাশিত: 12:50 PM, January 27, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ১ম বারের মত উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে উপজেলার পৌর শহরের পশ্চিম চাঁনশীর কাপন মোহামেডানের মাঠে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকেলে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকদ্দছ আলী।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’র সভাপতি শফিউর রহমান খাঁন জামিল এর সভাপতিত্বে বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি সাংবাদিক এ কে এম তুহেমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ৪ নং রামপাশা ইউনিয়ন ফুটবল টিম ও ৬ নং বিশ্বনাথ সদর ইউনিয়ন টিমের মধ্যকার খেলার মধ্য দিয়ে উক্ত ফুটবল টুর্নামেন্টের পর্দা উম্মোচিত হয়।
উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে ৪/৩ গোলে বিশ্বনাথ সদর ইউনিয়নকে হারিয়ে রামপাশা ইউনিয়ন জয় লাভ করে।
উদ্বোধনী খেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সদর ইউপি চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশিষ্ট ক্রীড়ানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আজিজুর রহমান খান রাজু, ক্রীড়ানুরাগী মোঃ খালেদ খাঁন, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সাহাব উদ্দিন সাবুল, আব্দুল আহাদ তারেক, আহমদ খজির, ছাইফ উদ্দিন, হেলাল আহমদ মেম্বার, মোঃ দেলওয়ার হোসেন, অলিউর রহমান, লোকমান মিয়া, মিছবাহ খাঁন,মামুন খাঁন,আব্দুল মুমিন, আব্দুর রাজ্জাক,জসিম উদ্দিন, মাহবুব মিয়া, দিলোওয়ার হোসেন, আতিক আলী, লিটন মিয়া, মাজহারুল ইসলাম সাব্বির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভালো মানের খেলোয়াড় তৈরির লক্ষে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে সংগঠন এই খেলার আয়োজন করেছে। উপজেলার মোট ৮ টি ইউনিয়নের ৮ দলের অংশগ্রহনের মধ্যে দিয়ে খেলায় চ্যাম্পিয়ান দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রপি। রানারআপ দল পাবে নগদ ৩০ হাজার টাকা এবং ট্রপি। অংশগ্রহনকারি প্রতিটি দল পাবে নগদ ৫ হাজার টাকা সহ একাধিক পুরস্কার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,