editor

প্রকাশিত: 11:16 AM, January 31, 2024

ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পাগড়ি প্রদান ও আলোচনা সভা

ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পাগড়ি প্রদান ও আলোচনা সভা

ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামে অবস্থিত ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পাগড়ি প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার এর সভাপতিত্বে প্রথম অধিবেশন সকাল ১০টায় শিক্ষার্থীরা পরিবেশন করেন ক্বেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি, বিতর্ক ও বক্তব্য।

প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা আব্দুল আউয়াল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন। আরও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ও খোলাফায়ে রাশেদীন দাখিল মাদ্রাসার প্রধানশিক্ষক মাওলানা আব্দুল জলিল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রথম অধিবেশনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

এছাডাও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতার উত্তীর্ণ শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রথম অধিবেশনর সমাপ্তি ঘটে।

দ্বিতীয় অধিবেশনে-২০২৪ শিক্ষাবর্ষের ছাত্রদেরকে হিফজে সবক প্রদান করেন আল্লামা ফখরউদ্দীন চৌধুরী ফুলতলী। সবক প্রদান পূর্বে তাঁর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ ও শিক্ষার্থীরা। সবক প্রদানের পর আল্লামা ফখরউদ্দিন চৌধুরী ফুলতলী দোয়ার মাধ্যমে সবকদান কার্য সম্পন্ন হয় ।

দ্বিতীয় অধিবেশনে ২০২৩ সালের ২১ জন হিফজ সম্পূর্ণকারী ছাত্রদেরকে পাগড়ি ও ইন্তাজির খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। পাগড়ী প্রদান করেন শায়েখ আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা ও হযরত মওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। পাগড়ি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মেডেল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সমাপনী মোনাজাতের পূর্বে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার বলেন, এই প্রতিষ্ঠানের ২১ জন পাগড়ি প্রাপকদের অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান রয়েছে অনেক। যাদের অক্লান্ত পরিশ্রম কোরানের এই ক্ষুদে হাফেজদের মেধা বিকাশে সহায়ক হয়েছে। তিনি ২১ জন পাগড়ি প্রাপ্ত শিক্ষার্থীর অবিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাদের অক্লান্ত শ্রম ও সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান আরো সুন্দর এবং উপভোগ্য হয়েছে ।

তিনি এই মাহফিলে যারা উপস্থিত হয়ে, দান খয়রাত সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার ভূমি দাতা খান পরিবারের সকল সদস্যবৃন্দদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরো যারা মাদ্রাসার কক্ষ, জিনিসপত্র, টাকা পয়সা দিয়ে, সার্বিক সহযোগিতা করে মাদ্রাসার বিভিন্ন কাজকর্মকে সহযোগিতা করে গিয়েছেন তাদের জন্যও দোআর দরখাস্ত করেন।

সর্বোপরি মাদ্রাসার কাজকর্মের বিষয়ে বলেন, মাদ্রাসার প্রায় নয় লক্ষ পঁচিশ হাজার টাকা ঋণ রয়েছে আপনাদের এবং প্রবাসী ভাই বোনদের সার্বিক সহায়তায় ইনশাল্লাহ আমরা ঋনমুক্ত হতে পারবো। মাদ্রাসার বাকি কাজকর্ম সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ তালা যেন দান করেন তার জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানান। দেশ-বিদেশে সকল অসুস্থ ভাই বোনদের প্রতিও দোয়ার দরখাস্ত রাখেন। অবশেষে দুয়া ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট