editor
প্রকাশিত: 7:05 PM, January 31, 2024
সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি শেখ রাসেল হাসান বলেছেন, আল্লাহর সন্তুুষ্ঠি অর্জনে মানুষের কল্যাণে যারা কাজ করেন তাদের জন্যই পৃথিবীটা আজ অনেক সুন্দর। সমাজ হিতৈষী ব্যক্তিত্বরা তাঁদের অর্জিত সম্পদ অসহায় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করেন। সেই সকল হৃদয়বান ব্যক্তিত্বদের দানে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জালালাবাদ চক্ষু হাসপাতালের কার্যক্রম আরো বেগবান করার লক্ষে সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির কনফারেন্স হলে সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ এ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শুরুতে সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান বিগত সভার কার্যবিরণী পাঠ শেষে ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন এবং ২০২৪ সালের বাজেট উপস্থাপন করেন। সমিতির আয়-ব্যয় এর হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মাহবুব ছোবহানী চৌধুরী।
প্রতিবেদনের উপর আলোচনা অংশ গ্রহণ করেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সমিতির সহ-সভাপতি সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার জলিল, কার্যকরী কমিটির সদস্য এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন এডভোকেট, সৈয়দ মো: আবু সাদেক, আলিমুছ সাদাত চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, এ.কে.এম আহাদুস সামাদ, এডভোকেট মো: বদরুল হোসেন, জীবন সদস্য প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, মো: রিয়াজুল ইসলাম, ডা: মো: আবুল হাশেম চৌধুরী, মো: রুহুল আলম খাঁন, সিদ্দিকী আফজাল, ইকবাল আহমেদ সিদ্দিকী, মো: কাপ্তান হোসেন, মো: রেজা চৌধুরী, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন আজাদ।
এছাড়াও সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো: শাহ আলম, প্রোগ্রাম অর্গানাইজার মো: পিংকু আব্দুর রহমান, আতিকুর রহমান সহ হাসপাতাল ও সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো: আব্দুল হাসান।
বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে জালালাবাদ চক্ষু হাসপাতালে ৩৫ হাজার ৫ শত ৫৮০ জন রোগীকে আউটডোরে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৭৯৫ জন রোগীর চক্ষু অপারেশন করা হয়। এর মধ্যে ১ জন রোগীর ফ্রি চক্ষু অপারেশন করা হয়। এছাড়াও ১২টি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট