editor
প্রকাশিত: 5:02 PM, February 1, 2024
লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া :: বাংলাদেশ ডাক অধিদপ্তরের নির্দেশনায় চট্টগ্রাম জিপিও প্রাঙ্গনে ৩০ জানুয়ারি মঙ্গলবার, দিনব্যাপী “স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিপণন-২০২৪” এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষনাসহ প্রদর্শনী ঘুরে দেখেন পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মোঃ ছালেহ আহাম্মদ।
চট্টগ্রাম জিপিও সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ডিপিএমজি (সঞ্চয়) মোহাম্মদ আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং কালেক্টরস ক্লাব’র সভাপতি প্রবাল দে।
ব্রিটিশ আমলের ডাক বিভাগের রানারের বল্লম, হারিকেন, চামড়ার ক্যাশ ব্যাগ থেকে শুরু করে নানা কিছু শোভা পাচ্ছিল প্রদর্শনীতে। পোস্টাল মিউজিয়ামের সংগ্রহে থাকা ডাক বিভাগের নানান স্মৃতি, ঐতিহ্য গতকাল তুলে ধরা হয় চমৎকার এক প্রদর্শনীতে। এতে ঠাঁই পায় পুরাতন ডাক মোহর, ছুরি, কাচি, লোহার নিক্তি, বাটখারা, টিকেট ক্যান্সেলিং মেশিন, ট্রেজারিতে ব্যবহৃত ৩টি এক নলা বন্দুক, পোস্ট বক্স ও লেটার বক্স, ঘড়ি, বৃটিশ আমলের সাইনবোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম। মহান মুক্তিযুদ্ধে শহিদ ডাক কর্মচারীদের স্মারক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথাসহ ডাকবিভাগের এরোগ্রাম, স্মারক খাম, উদ্বোধনী স্মারক, পোস্টকার্ড, বিভিন্ন ফরমসহ ডাক বিভাগের সাথে জড়িত নানা সরঞ্জাম প্রদর্শনের মাধ্যমে দর্শকদের যেনো ওই সময়ে নিয়ে যাওয়া হয়েছিল। পোস্টাল মিউজিয়ামের দুর্লভ সব সংগ্রহ সমূহ থরে থরে সাজানো হয় চট্টগ্রাম জিপিও’র নিচতলায় অনুষ্ঠিত প্রদর্শনীতে। প্রদর্শনী উপলক্ষে চিটাগাং কালেক্টরস ক্লাব একটি স্মারক খাম উন্মোচন করে।
প্রদর্শনীতে চট্টগ্রাম ডাক বিভাগের ফিলাটেলিক ও পোস্টাল মিউজিয়াম, এবং চিটাগাং কালেক্টরস ক্লাবের সংগ্রহে থাকা বিভিন্ন সামগ্রী প্রদর্শীত হয়। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ পরিদর্শন এবং স্মারক ডাক টিকেট ও খাম সংগ্রহ করেন। তারমধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী লাবন্য বড়ুয়া, পূণম ঘোষ জবা, মাহবুবা সুলতানা ফারিয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করে টিকিট সংগ্রহ করেন এবং সুন্দর আয়োজনের জন্য ডাক বিভাগকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রদর্শনীর আয়োজন উপলক্ষে ইতিপূর্বে ২৪ সদস্য বিশিষ্ট আয়োজন কমিটি ঘোষনা করা হয়।অনুষ্ঠানে চিটাগাং কালেক্টরস ক্লাব’র সদস্যবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ