editor
প্রকাশিত: 10:45 AM, February 3, 2024
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রেলপথের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায়
এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে রতন (৩২) ও রতনের শিশুসন্তান সানি (৬)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তৈয়ব জানান, তাঁরা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছার পর বিকল হয়ে পড়ে। পরে তাঁরা বাস থেকে নেমে রেলপথে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁরা তিনজন মারা যান।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আলী আকবর জানান, বাস থেকে নেমে অসতর্কভাবে হাঁটা-হাটি করার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। একজনের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাদের বাড়ি নাটোর বলে জানা গেছে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ