editor
প্রকাশিত: 2:00 PM, February 21, 2024
৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের উদ্যোগে ১২তম আসর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের মাঠ পেশকার গাঁও (ভেন্যু)এই খেলার আয়োজন করা হয়।
উক্ত ফাইনাল খেলায় সবুজ বাংলা ক্রিকেট ক্লাব ছোট খুরমাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় লাল সবুজ ক্রিকেট ক্লাব আলম নগর।
৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের সভাপতি শামীম আহমেদ ইমনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জুয়েল মিয়া এবং সাধারণ সম্পাদক শেখ রুবেল আহমেদ ইমনের যৌথ সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
প্রধান আর্কষণ হিসেবে উপস্থিত ছিলেন-সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সহ-সভাপতি দিলওয়ার হোসাইন জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আজম আলী, উপদেষ্টা সদস্য তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা মুসলিম আলী, গিয়াস উদ্দিন, কাওছার আহমদ প্রবাসী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, রিপন মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাছির, সর্বোচ্চ সিক্স নাছির, সর্বোচ্চ ক্যাচ নাইম, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন শরীফ, সেরা ব্যাটসম্যান নাছির, সেরা বোলার আজিজুর রহমান ময়না।
১ম পুরস্কার ১টি মোটরসাইকেল প্রদান করেন (দাতা) যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান। ২য় পুরস্কার ১টি ফ্রিজ প্রদান করেন (দাতা) যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক সহ-সভাপতি দিলওয়ার হোসাইন জয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট