editor
প্রকাশিত: 1:24 PM, February 28, 2024
এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার আসর। আগেই নিশ্চিত করা হয়েছিল, দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রস্তুতি সারতে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
এবার জানা গেল, আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সেলেসাওরা। আগামী ১২ জুন ফ্লোরিডার অরলান্ডো স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে ৮ জুন।
এবারের কোপায় ১৬টি দল অংশ নিচ্ছে। ব্রাজিল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, কলম্বিয়া ও প্লে অফ খেলে আসা দল। প্লে অফে মুখোমুখি হবে মধ্য আমেরিকার দুই দল কোস্টারিকা ও হন্ডুরাস। যে ম্যাচ মাঠে গড়াবে ২৩ মার্চ।
অবশ্য ওই দুই প্রীতি ম্যাচের আগে আরও দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। ২৩ মার্চ লন্ডনে ইংলিশদের বিপক্ষে এবং ২৬ মার্চ স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ান দল।
এবারের কোপা শুরু হবে ২০ জুন থেকে। উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ২ জুলাই পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। এরপর নকআউট পর্ব শেষে ৪ থেকে ৬ জুলাই হবে কোয়ার্টার ফাইনাল। ৯ ও ১০ জুলাই হবে সেমিফাইনাল। আর ১৪ জুলাই ফাইনাল হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।
কোপায় ব্রাজিলের যাত্রা শুরু হবে ২৪ জুন। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সে ম্যাচে ২০১৯ কোপাজয়ীদের প্রতিপক্ষ কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যকার বিজয়ী দল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,