editor
প্রকাশিত: 11:50 AM, March 4, 2024
ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিয়মিতই কাজ করে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ক্রীড়াবান্ধব কর্পোরেট গ্রুপ বসুন্ধরা। দেশের প্রচলিত সব খেলাতেই নিয়মিত পৃষ্ঠপোষকতা করে থাকে তারা।
এবার ‘মাদক রুখবই এবং স্মার্ট বাংলাদেশ গড়বই’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আজ শুরু হচ্ছে বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্ট বিএসএল আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটসাল ২০২৪।
গতকাল রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয় এবং অংশ নেওয়া দলগুলোকে পরিচয় করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আরো ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে মাশরাফি বলেন, ‘এরকম টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ। খুব ভালো লাগছে যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা খেলাধুলার সঙ্গেই থাকছে। খেলাধুলার মধ্যে থাকলে মাদক থেকে দূরে থাকা সম্ভব। তরুণ প্রজন্ম খেলাধুলার মধ্যে যুক্ত থাকবে এমনটাই আশা করি। ’
প্রথমবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। মিরপুরের ইনডোরেই আজ শুরু হবে মাঠের লড়াই। টুর্নামেন্ট চলবে ১০ মার্চ পর্যন্ত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,