editor
প্রকাশিত: 6:43 PM, March 5, 2024
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১ টায় সিসিকের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় আসন্ন রমজান মাসে নগরীর বাজারগুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন, জলাবদ্ধতা রোধে করণীয়, যানজট নিরসন, অবৈধ স্থাপনায় অভিযান চালানোসহ নাগরিকদের প্রধান প্রধান সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আসন্ন রমজান মাসে বাজাগুলোতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কিভাবে রোধ করা যায় সেলক্ষ্যে কঠোর মনিটরিং করা হবে। রমজান এলে কারণ ছাড়াই এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেন এটি অত্যন্ত ঘৃণিত কাজ। নগরবাসীকে সর্বচ্চো সেবা প্রদান করার লক্ষ্যে পুরো রমজান মাসে বাজার পর্যবেক্ষণ করা হবে।
তিনি আর বলেন, পুনর্বাসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য বরাদ্ধ মাঠের কাজ প্রায় শেষ পর্যায়। কিছুদিনের মধ্যে নগরীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের একত্রিত করে নগরীকে যানজট ও ফুটপাত মক্ত করা হবে। যত কঠিনই হোক এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের সকল সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, প্রধান নির্বাহী প্রকৌশলী ও বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট