editor
প্রকাশিত: 9:27 PM, March 9, 2024
স্বাধীনতা ব্যাংকার্স পর্ষদ সিলেট বিভাগের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত ক্রিকেট কার্নিভাল সিজন-২ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেল ৫টায় নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও স্বাধীনতা ব্যাংকার্স পর্ষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মলয় সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহম্মদ ফয়জুর রহমান শহীর।
টুর্নামেন্টে বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। খেলার গ্রুপ পর্ব থেকে পয়েন্টের ভিত্তিতে চারটি দল সেমিফাইনাল পর্বে খেলে কুশিয়ারা রেঞ্জার্স এবং কালনী সুপারস্টার ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালে কালনী সুপারস্টার পাঁচ উইকেটে কুশিয়ারা রেঞ্জার্সকে পরাজিত করে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারী মোট ছয়টি দল নিয়ে ক্রিকেট কার্নিভাল সিজন-২ এর টুর্নামেন্ট শুরু হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট