editor

প্রকাশিত: 11:46 AM, March 13, 2024

রমজানে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ডিসকাউন্ট কুপন

রমজানে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ডিসকাউন্ট কুপন

পবিত্র রমজান মাসে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর থেকে প্রয়োজনীয় কেনাকাটায় বিকাশ পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। পাশাপশি, নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে রোজার দরকারি পণ্য অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে পেতে পারেন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

নির্দিষ্ট সুপারস্টোরে কেনাকাটায় ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালীন ৩ বারে সর্বমোট ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন। ডিসকাউন্ট কুপন পাওয়ার ৪ দিন পর্যন্ত এটি ব্যবহারের মেয়াদ থাকবে এবং পৃথকভাবে প্রতিটি কুপন ব্যবহার করতে নির্দিষ্ট মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।

যে সুপারস্টোর গুলোয় কেনাকাটায় ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে – আগোরা, আলমাস সুপার শপ, আমানা বিগ বাজার, আপন বাজার, আপন ফ্যামিলি মার্ট, বিগ বাজার, ঢালী সুপার শপ, ইস্টার্ন বাজার, মীনা বাজার, মমতা সুপার শপ, পিক অ্যান্ড পে সুপার মার্কেট, প্রিন্স বাজার, প্রিন্স সুপার শপ, এসটিএল গ্রোসারি মার্ট, ট্রাস্ট ফ্যামিলি নিডস, হোলসেল ক্লাব, কাদের’স, ইউনিমার্ট এবং ডেইলি শপিং। ডিসকাউন্ট কুপন পেতে উল্লিখিত সুপারস্টোর গুলোয় গ্রাহককে বিকাশ অ্যাপ অথবা *247# ডায়াল করে বিকাশ পেমেন্ট করতে হবে। এই অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে-

https://www.bkash.com/campaign/superstore24।

পাশাপাশি, নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে প্রয়োজনীয় কেনাকাটায় ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫% ক্যাশব্যাক, যা অফার চলাকালীন সর্বোচ্চ ১০০ টাকা।

যে অনলাইন গ্রোসারি শপগুলোতে ক্যাশব্যাক উপভোগ করা যাবে- চালডাল.কম, বেঙ্গল মিট, বাজার ৩৬৫, রাজশাহী ভিত্তিক শ্রদ্ধা অনলাইন শপ, এবং ফেইসবুক ভিত্তিক নিওফার্মার্স বাংলাদেশ-এ। এই অনলাইন গ্রোসারি শপগুলোয় বিকাশ অ্যাপ দিয়ে অথবা পেমেন্ট গেটওয়ের (চেকআউট পেমেন্ট, টোকেনাইজড পেমেন্ট, ডিরেক্ট চার্জ) মাধ্যমে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহক ক্যাশব্যাক পাবেন।

তবে চালডাল.কম-এর ক্ষেত্রে শুধু ডিরেক্ট চার্জের মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে হবে। এই অফারটিও চলবে ঈদের দিন পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়-

https://www.bkash.com/campaign/superstore24-online।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে