editor

প্রকাশিত: 3:15 PM, March 14, 2024

ভারতের কয়লাখনিতে পাথর চাপায় তাহিরপুরের যুবক নিহত

ভারতের কয়লাখনিতে পাথর চাপায় তাহিরপুরের যুবক নিহত

অবৈধভাবে ভারতের কয়লাখনি থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় আইয়ুব আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত।

তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার বড় ছেলে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাতে ১১৯৯ আন্তর্জাতিক পিলার ভারতের মেঘালয়ের ৪ নাম্বার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুব আলী (২৪) সহ ১০-১৫ জনের একটি দল সেহেরী খাওয়ার আগেই স্থানীয় চিহ্নিত চোরাকারবারিদের প্ররোচনায় ভারতের ১১৯৯ আন্তর্জাতিক পিলার বড়ছড়া বিজিবি ক্যাম্পের বুরুংগা ছড়া এলাকা অতিক্রম করে ভারতের মেঘালয়ের ৪ নাম্বার এলাকায় কয়লা কোয়ারীতে যায়। কয়লা কোয়ারীর ভেতর থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় উপর থেকে মাথায় পাথর পরে ঘটনা স্থলেই নিহত হয়।

এসময় সাথে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত নিহতের বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ও তাহিরপুর থানার সদস্যরা নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের চিহ্নিত চোরাচালানীদের কারনে একের পর এক যুবকের মৃত্যু হচ্ছে ভারতের কয়লা গোহায়। এই সব চোরাচালানীরা বলে বেড়ায় তাদের একজন গডফাদার রয়েছে সে সাংবাদিক, পুলিশ, বিজিবি, র‍্যাব ও ডিবিসহ সবাইকে ম্যানেজ করে অবৈধ ভাবে ভারতে পাঠাচ্ছে। আর ঐসব যুবকরা টাকার লোভে জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তের চোরাই পথে অবৈধভাবে কয়লাসহ বিভিন্ন ভারতীয় পন্য আনার জন্য ভারতে যায়। গত দুই বছরের ব্যবধানে কয়লা আনতে গিয়ে ৫ জনের বেশি নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ১৭ এপ্রিল উপজেলার বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকা দিয়ে ভারতীয় চোরাই কয়লার কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে অনিক মিয়া (২০) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়। একেই ভাবে ০৪ অক্টোবর সকাল ৯টার দিকে ট্যাকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের শিবপুর বস্তি এলাকার কালা পাহাড়ের চোরাই কয়লার গুহার ভিতরে ডুকে(কয়লা কোয়ারী) কয়লার বস্তা নিয়ে আসার সময় বড় পাথর চাপায় রুবেল মিয়া (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন রজনী লাইন গ্রামের কেনু মিয়ার ছেলে।

গত বছরের ১৩ জানুয়ারি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা আনতে যাবার পথে বিএসএফ গুলি করে পরে চিকিৎসাধিন অবস্থা মারা যায়। এছাড়াও গত বছরের ৭ নভেম্বর চাঁনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে কয়লা আনতে গিয়ে তিন বাংলাদেশে আটকের পর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যম হস্তান্তর করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া জানান, নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আইয়ুব আলী (২৪) পরিবারের সবার বড় ছিল।

এই বিষয়ে সংশ্লিষ্ট ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের সরকারী মোবাইল ফোন নাম্বারে কল দিলেও কেউ রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ