editor
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
অনলাইন ডেস্ক
পারিবারিক সূত্রেই প্রথম পরিচয় গৌতম গম্ভীর এবং নাতাশা জৈনের। বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের সম্মতির পরেই দু’জনের মেলামেশা শুরু। অভিভাবকদের ঠিক করে দেওয়া ‘সম্বন্ধ’ হলেও বিয়ের আগে থেকেই একে অন্যের প্রেমে পাগল ছিলেন গম্ভীর এবং নাতাশা। এক সাক্ষাৎকারে নাতাশা পরে জানান, তাদের দুই পরিবারের মধ্যে পরিচয় ৩ দশকের পুরনো। গম্ভীরের সঙ্গে আলাপের ২-৩ বছর পর থেকে তারা বিয়ের কথা ভাবেন। ২০১০ সালে বাগদানের ১ বছর পর তাদের বিয়ে হয়।
গম্ভীরের মতো জনপ্রিয় ক্রিকেটারের পরিচয় নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন নাতাশা। কারণ তার ক্রিকেটে কোনো আগ্রহ ছিল না। বরং তিনি মশগুল ছিলেন ফ্যাশন এবং মেকআপ নিয়ে। কিন্তু গৌতমের ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছিল। তাই দ্বিধা কাটিয়ে আকৃষ্ট হন তার দিকে। তবে এই মুগ্ধতা যে প্রথম আলাপে এসেছে, তা একেবারেই নয়। তারকাসুলভ পরিচয়ের থেকেও গৌতমের সারল্য বেশি ভালো লেগেছিল নাতাশার। তারকা হয়েও সাধারণ জীবনযাপনের চেষ্টা দুজনকে কাছাকাছি এনেছিল।
গম্ভীরেরও মনে হয়েছিল, নাতাশা তার যোগ্য জীবনসঙ্গী হতে পারবেন। তার সবথেকে ভালো লেগেছিল ক্রিকেট নিয়ে নতাশার অনাগ্রহ। কোনোদিন তিনি ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করেননি গৌতমের সঙ্গে। এই দিকটাই গম্ভীর এবং নতাশার সফল সম্পর্কের মূল রসায়ন। তবে বিয়ের ক্ষেত্রে একটা শর্ত দিয়েছিলেন গম্ভীর। এবং সেটা ছিল ক্রিকেট নিয়েই। তিনি জানিয়েছিলেন, বিয়ে করলে ২০১১ বিশ্বকাপের পরেই করবেন। তার আগে নয়। কারণ সেটা ছিল গম্ভীরের জীবনে ৫০ ওভারের ম্যাচের প্রথম ক্রিকেট বিশ্বকাপ।
পাঞ্জাবি বিয়ের সনাতনী বিয়ের রীতি মেনে গম্ভীর-নাতাশার বিয়ে হয়। গম্ভীরের অনুরোধে আমন্ত্রিতের সংখ্যা রাখা হয়েছিল মাত্র ১০০। পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু ছিলেন। ২০১৪ সালের মে মাসে গম্ভীর এবং নাতাশার বড় মেয়ে আজীনের জন্ম। ৩ বছর পরে জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তান আনাইজার। স্ত্রী এবং দুই মেয়ের ঘেরাটোপে গম্ভীর এখন সুখে আছেন। সেখানে কোনো তার কা পরিচয় চলবে না। কারণ ক্যারিয়ারের নানা ভাঙাগড়ায় গম্ভীরের কাছে পারিবারিক সমর্থনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
4 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
3 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
4 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।