editor
প্রকাশিত: 9:22 AM, September 12, 2020
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পর এবার বন্ধ হচ্ছে ‘করোনা আইসোলেশন সেন্টার, চট্টগ্রাম’ নামে আরও একটি আইসোলেশন সেন্টার।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আইসোলেশন সেন্টারটি বন্ধ করে দেওয়ার খবর নিশ্চিত করেছেন প্রধান উদ্যোক্তা সাজ্জাদ হোসেন।
গত ১৩ জুন নগরের হালিশহরের পোর্ট কানেকটিং সড়কে প্রিন্স অব চিটাগং নামে একটি কমিউনিটি সেন্টারে গড়ে তোলা হয় ১০০ শয্যার আইসোলেশন সেন্টারটি।
উদ্যোক্তা সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, কমিউনিটি সেন্টারটির মালিকের সঙ্গে আমাদের তিন মাসের চুক্তি ছিল। তিন মাসের বেশি সময় অতিক্রম করেছি আমরা। তাছাড়া আইসোলেশন সেন্টার পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন তাও নেই। তাই বাধ্য হয়ে রোগী ভর্তি থাকা সত্ত্বেও আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আইসোলেশন সেন্টারটি বন্ধ করে দিতে হচ্ছে।
ভর্তি থাকা রোগীদের কোথায় রাখা হবে জানতে চাইলে তিনি বলেন, যেসব হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেসব হাসপাতালে এখানকার অসুস্থ রোগীদের নিজস্ব অ্যাম্বুল্যান্স দিয়ে স্থানান্তর করা হবে। কারো যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়টি লক্ষ্য রাখা হবে।
প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৬৩৫ জন রোগী এই আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আরও ১৩ জন রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ৩০ আগস্ট বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গড়ে তোলা আইসোলেশন সেন্টারকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।