editor
প্রকাশিত: 12:19 AM, March 22, 2024
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন বলেন, মূলত মানুষকে গাছের গুরুত্ব বোঝাতেই আন্তর্জাতিক বন দিবসটি পালিত হয়। এর মধ্যে বৃক্ষরোপণও অন্তর্ভুক্ত। জলবায়ু পরিবর্তনের অশনি বিপদ থেকে রক্ষা করতে বনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ। অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি সবুজ বন পরিবেশের ভারসাম্যও বজায় রাখে। বর্তমান সরকার বন সংরক্ষণ নিয়ে অনেক বেশি কাজ করছেন, আসুন তাই প্রত্যেকেরই উচিত নিজ ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো আহবান।
আজ ২১ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসক ও সিলেট বন বিভাগ এর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
‘উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক বন দিবস ২০২৪’ পালিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) সিলেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক, কলামিস্ট ও বৃক্ষ প্রেমিক সাংবাদিক আফতাব চৌধুরী, সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ,বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বিশিষ্ট সমাজ সেবক বেগম নাজনীন হোসেন, রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহ প্রশাসনের ও বন বিভাগের বিভিন্ন কর্মবর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার সিলেট এর জান্নাতুল নাজনীন আশার উপস্থাপনায়,
উল্লেখ্য, বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট