editor

প্রকাশিত: 8:15 PM, March 22, 2024

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

সিলেটে ব্যবসা, চিকিৎসা, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাঁদপুরের কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত এবং সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন (রেজিঃ নং-১২৮৪/১৬) চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে শিশু কিশোরদের মধ্যে কেরাত, হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে কেরাত, হামদ-নাত প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূইঁয়ার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ফজলে আজিম পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমিতির প্রধান উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম বলেন, রমজান মানুষকে জুলুম, অত্যাচার, অবিচার থেকে বিরত থাকার বার্তা দেয়। এ মাসে নিজেকে পরিশুদ্ধ হওয়ার যে সুযোগ রয়েছে অন্য মাসে তেমনটা নেই। রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এ মাসে আপনার প্রতিবেশী স্বজনদের পাশে নিজ নিজ সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করবেন। অন্যায় অবিচারকে সমর্থন না দিয়ে সর্ব অবস্থায় সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা সমাজের সব মানুষের কল্যাণে ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। সকলের উচিৎ পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে পিছিয়ে পরা এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো।

ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন।

উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোহম্মদ আবু জাফর বেপারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. মাসুদ আলম, ফেনীর সোনাগাজী উপজেলার প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ সহ সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পুর্বে শিশু কিশোরদের মধ্যে কেরাত ও হামদ নাতের প্রতিযোগিতা হয়। সমিতির অর্থ সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাসনাতের পরিচালনায় পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। কেরাত ও হামদ নাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বপালন করেণ হাফেজ মাওলানা মো. শাহ আলম, হাফেজ মাওলানা শাফি আহমদ ও হাফেজ মাওলানা আবু ইউসুফ। ইফতার সমনে রেখে ফিলিস্তিনসহ বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট