editor
প্রকাশিত: 8:06 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
রাত পোহালেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। করোনাকালে মাঠে ক্রিকেট ফেরাতে বিসিবির দ্বিতীয় উদ্যোগ এটি। এই আসরে বেক্সিমকো ঢাকা দলে খেলছেন মুশফিকুর রহিম। এর আগে তিনি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট-বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে খেললেও ঢাকার হয়ে এই প্রথম খেলছেন। প্রথম সুযোগেই দলকে শিরোপা উপহার দিয়ে আসরটা স্মরণীয় করে রাখতে চান ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এই ব্যাটসম্যন।
বেক্সিমকো ঢাকা শুধু মুশফিকের স্বপ্নপূরণই করেনি, তাকে দলের অধিনায়কও বানিয়ে দিয়েছে। তাই মুশির দায়িত্ব অনেক। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘ঢাকায় প্রথমবার খেলছি। যেটা আমি অনেকবারই বলেছি, সবারই স্বপ্ন থাকে এমন বড় বড় দলে খেলার, বিশেষ করে ঢাকায়। আমি খুব ভাগ্যবান যে তারা এবার আমাকে নিয়েছে। চেষ্টা করব নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিদান দেওয়ার।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট’স কাপ বা অন্যান্য সময় বোর্ডের অধীনে যখন খেলা হয়, তরুণ কিছু ক্রিকেটার আছে, তাদের সুযোগ দিলে ভবিষ্যতে ভালো হতে পারে। আমি মনে করি, তরুণ ক্রিকেটাররা যত দায়িত্ব নেবে, তাদের দায়িত্ববোধ তত বাড়বে। এখন এরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। এখন তারা মনে করেছেন যে, আমি হয়তো সঠিক ব্যক্তি যে দলকে গাইড করতে পারি। অধিনায়ক হিসেবে দলকে এক নম্বর করাও একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত। আমার দলে যারা আছে, তারা যদি পাশে থাকে, এটা অসম্ভব নয়।’
টুর্নামেন্টের লক্ষ্য নিয়ে মুশফিক বলেন, ‘প্রত্যেক টুর্নামেন্টেই একটা সুযোগ থাকে। সবশেষ যে দুই টুর্নামেন্ট খেলেছি, বিপিএল ও প্রেসিডেন্ট’স কাপে একটা হার্ডলের কারণে পারিনি। পাশাপাশি, আমার মনে হয়, এটাও একটা ধারাবাহিকতা যে আমি দুটি টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি।। আশা থাকবে এবার যেন শেষ পর্যন্ত যেতে পারি। আমাদের প্রথম লক্ষ্য থাকবে শীর্ষ চারে থাকা। তারপর অবশ্যই যেন ফাইনালটা খেলতে পারি। এরপর চূড়ান্ত লক্ষ্য তো হচ্ছে চ্যাম্পিয়নশিপ। সেদিকেই আমাদের লক্ষ্য আছে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,