editor
প্রকাশিত: 3:18 PM, March 27, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রহন করা হয় নানান পদক্ষেপ। উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ‘কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যুরালে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন- বিশ্বনাথ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা আনসার ও ভিডিপি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট পল্লী বিদ্যুৎ-১’র বিশ্বনাথ জোনাল অফিস।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন স্কুলের কাব-স্কাউটস-গার্লস গাইডের অংশগ্রহনে কুচকাওয়াজ এবং সালাম গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ১০টার দিকে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সুবিধামতো সময়ে মসজিদ-মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং হাসপাতাল ও এতিমখানায় উপন্নতমানের খাবার পরিবেশন করা হয়। ব্যবস্থা করা হয় পর্যাপ্ত আলোক সজ্জার।
বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ অডিটোয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের’ সম্মানে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তী (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল ওয়াহিদ, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ জালাল মিয়া।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর