editor
প্রকাশিত: 8:10 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
নিষেধাজ্ঞা, বিতর্ক আর অপেক্ষার পালা শেষ করে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের এখন মাঠে ফেরার পালা। রাত পোহালেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ডাকেই সাকিবকে দলে নিয়েছে জেমকন খুলনা। এক বছরের বেশি সময় পর ক্রিকেটে ফিরে গত কয়েকদিন ধরেই টানা অনুশীলন করছেন সাকিব। তবে শুরুতেই তার কাছে বড় কিছু আশা করা অনুচিত। তার সতীর্থ মাহমুদউল্লাহ অবশ্য মনে করেন, দ্রুতই সাকিব নিজেকে ফিরে পাবেন।
টুর্নামেন্ট শুরুর আগের দিন আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে। অবশ্যই আমরা সবাই খুশি যে ও ফিরেছে এবং আমাদের দলেই খেলছে। ওকে পাওয়া দারুণ ব্যাপার। আমি বিশ্বাস করি, ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই জড়তাও দেখছি না। মনে হচ্ছে যে ও খুব উদগ্রীব খেলার জন্য, মুখিয়ে আছে ভালো খেলতে।’
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপুর্ণ দিন। কারণ, ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও কালকে থেকে আরও ভালোভাবে এগিয়ে যাবে।’
বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘এটা তো অবশ্যই বড় একটা বিষয়। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেট অপেক্ষা করছে। সে এক নম্বর অলরাউন্ডার, আমাদের শীর্ষ ক্রিকেটার। আশা করছি, আমাদের সঙ্গে ছাড়া যাতে অন্য সবার সঙ্গে ভালো খেলে। কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টের জন্যই এটা বড় একটা পাওয়া। তার সঙ্গে এবং বিপক্ষে তরুণ যারা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। এটা ভবিষ্যতেও খুব কাজে দিবে। যেহেতু এবার কোনো বিদেশি খেলোয়াড় নেই, তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ সাকিবের সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করার এবং অনেক কিছু শেখার।’
3 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
7 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
4 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
3 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
3 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের