editor

প্রকাশিত: 3:13 PM, March 28, 2024

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে: মাওলানা রেজাউল করিম জালালী

খেলাফত শ্রমিক মজলিস সিলেট মহানগরের আলচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে: মাওলানা রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, ব্যবসায়ীদের একটি কুচক্রি মহল সিন্ডিকেট করে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে পবিত্র রমজানে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায়ে পদত্যাগ করে জনগণের কাছে এখনই ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, মাহে রমজান হচ্ছে তাকওয়ার অর্জনের মাস। আমাদের মাঝে খোদাভীতি সৃষ্টি করতে হবে। খোদার ভয় থাকলে সমাজ ও রাষ্ট্রে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, খুন-খারাবি কিছুই থাকবে না। মানুষের কষ্ট হয় এমন কাজ থেকেও সকলকে নিরাপদে থাকতে হবে। এ-রমজানেই ঐতিহাসিক বদর যুদ্ধও সংগঠিত হয়েছে। সুতরাং রমজানের শিক্ষা হলো নিজেদের ভিতরে খোদাভীতি সৃষ্টি করা এবং আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রয় ৩ বছর যাবৎ ষড়যন্ত্র ও মিথা মামলায় কারাগারে বন্দী। মামুনুল হককে ঈদের আগে মুক্তি দিতে হবে। অন্যথায় সরকারের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।

তিনি মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর হিলটাউন কনফারেন্স হলে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার আহ্বায়ক হাফিজ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মাওলানা আরিফুল হক ইদ্রিসের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন বলেন, রমজান মাসে শ্রমিকদের বেতন বোনাস দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এটা শ্রমিকদের অধিকার তাদের বেতন বোনাস নিয়ে কেউ যাতে ছলচাতুরির আশ্রয় নিতে না পারে সেদিকে খিয়াল রাখবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করলে আল্লাহ আপনাদের ব্যবসায় বাণিজ্যে বরকত দান করবেন। তিনি শ্রমিক শ্রেণির মানুষদের কল্যাণ খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালীম, শ্রমিক মজলিস সিলেট জেলা আহ্বায়ক মাওলানা কাজী জুনাইদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা মুতাসিম-বিল্লাহ জালালী, যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুর রব, মহানগর যুগ্ন আহবায় মাওলানা রেজাউল হক, মাওলানা আনোয়ারুল হক, মাস্টার জহিরুল ইসলাম আলবাব, যুগ্ম সদস্য সচিব মাওলানা শামসুল ইসলাম, অর্থ সচিব মীর মোহ রাহাত হুসাইন, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ নূরে আলম সিদ্দিক, পশ্চিম জেলার সভাপতি আবুবকর আল মুন্না, ইসলামী ঐক্যজোট সিলেট জেলার সেক্রেটারি মাওলানা বশির আহমদ, সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম, ছাত্র মজলিস মহানগর সেক্রেটারি মিছবাহ উদ্দিন, অফিস সম্পাদক নুরুল ইসলাম, মাহমুদুল হাসান রাহাত, মাওলানা নূরুদ্দীন নোমান শ্রমিক মজলিস মহানগর নির্বাহী সদস্য মাওলানা আল-আমিন, হাফিজ মাওলানা সুলাইমান আহমেদ, মাওলানা উসমান গনী, মাওলানা হাসান আহমদ, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল হামিদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর