editor
প্রকাশিত: 5:36 PM, March 28, 2024
জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর সিলেট এর উদ্যোগে গত বুধবার (২৭ মার্চ) ১৬ রমজান সিলেট নগরীর জিন্দাবাজারস্থ খান অডিটোরিয়ামে রামাদান সেশন অনুষ্ঠিত হয়েছে।
অংকুর সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফীর সঞ্চালনায় উক্ত মহতী অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন আর-রাশাদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক হাফিজ মাওলানা সাদিকুর রহমান। শিশু-কিশোরদের জীবন গঠনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা পেশ করেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও অংকুরের উপদেষ্টা কে এম আব্দুল্লাহ আল মামুন।
রমাদান সেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দারুন নাজাত মডেল মাদ্রাসা সিলেটের সহ শিক্ষা সচিব মাওলানা তাহির আব্দুল্লাহ, ইংলিশ মিডিয়াম স্কুল রাইজ এর শিক্ষক এবং অংকুর সিলেট এর সহ পরিচালক ইউসুফ বিন আকিল, জনতা ব্যাংক এর কর্মকর্তা মোঃ শাহিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ডা: ফয়জুল হক, দ্য লুমিনাস স্কুল এর অধ্যক্ষ মোঃ সাইফুর রহমান।
এতে অন্যানের মধ্যে অংকুর সিলেটের সদস্য কাজী আলী হোসেন সামি, মোহাম্মদ নাহিদ ও জীবান উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর