editor

প্রকাশিত: 12:42 PM, March 30, 2024

কানাইঘাটে ভারতীয় চিনি বোঝাই পিকআপ গাড়ী আটক

চোরকারবারী কর্তৃক করাতকলে আগুন দেয়ার অভিযোগ

কানাইঘাটে ভারতীয় চিনি বোঝাই পিকআপ গাড়ী আটক

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটের সুরইঘাটে ভারতীয় চিনি আটক নিয়ে সুরইঘাট বাজারের পাশে অবস্থিত একটি করাতকলে গত বৃহস্পতিবার ৭টার দিকে চোরাকারবারীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কানাইঘাট সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজ চাউরা উত্তর (বড়কান্দি) গ্রামের মৃত মুবশি^র আলীর পুত্র করাতকলের মালিক তাজ উদ্দিন বাদী হয়ে থানায় চোরাকারবারী ৩০ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে কানাইঘাট থানা পুলিশের এক প্রেসনোটে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে থানা পুলিশ সদর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২৫ বস্তা চিনি সহ একটি পিকআপ গাড়ী আটক করা হয়। এ ঘটনায় পিকআপ গাড়ীতে থাকা নাজিম উদ্দিন, রামিম আহমেদ সহ গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পেরে দৌড়ে পালিয়ে যায়।

পরে থানার এস.আই দেবাশীষ সূত্রধর চিনি ও গাড়ী জব্দ করে থানায় নিয়ে আসার পর বিশেষ ক্ষমতা আইনে নাজিম উদ্দিন ও রাহিম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, ভারতীয় চিনি ও পিকআপ আটকের মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আগুনে পুড়িয়ে দেয়া ক্ষতিগ্রস্ত করাতকলের মালিক তাজ উদ্দিন সহ তার পরিবারের লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার ভাই রামিম আহমদের ভারতীয় চিনি বোঝাই পিকআপ গাড়ী আটক করে। ভারতীয় চিনি বিজিবি’ সদস্যরা কর্তৃক আটকের সহযোগিতা করার অভিযোগ এনে চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার সংঘবদ্ধ চোরকারবারী চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রাত ৭টার দিকে সুরইঘাট বাজারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাজারের পাশে অবস্থিত তাজ উদ্দিনের মালিকানাধীন তাজ করাতকলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করাতকল পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।

খবর পেয়ে কানাইঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে করাতকলের আগুন নিয়ন্ত্রণে আনেন। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এদিকে চিনি আটকের ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজারে তাজ উদ্দিনের ভাতিজাদের সাথে চোরাকারবারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। থানা পুলিশ তাজ উদ্দনের দুই ভাতিজা সহ ৪ জনকে আটক করলেও পরবর্তীতে দু’জনকে ছেড়ে দেয়।

তাজ উদ্দিন বলেন, তার অভিযোগের সাক্ষী হওয়ার অভিযোগ তুলে আলতাফ হোসেন নামে একজনকে গতকাল শুক্রবার সুরইঘাট বাজারে তার অভিযোগের বিবাদী চোরাকারবারীরা ধরে মারধর করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর