editor

প্রকাশিত: 12:03 PM, March 31, 2024

কানাইঘাটে বিয়ের ৬ মাসের মাথায় নববধূর রহস্য জনক মৃত্যু

কানাইঘাটে বিয়ের ৬ মাসের মাথায় নববধূর রহস্য জনক মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দনা পাতিয়ালা গ্রামে বিয়ের ৬ মাসের মাথায় তানহা আক্তার রিপা (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার গভীর রাতে।

নিহতের পিত্রালয়ের সদস্যদের দাবী স্বামীর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজাচ্ছে।

গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়ে গতকাল শনিবার সকালে থানা পুলিশ তানহা আক্তার রিপার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করেছে।

নিহত তানহা আক্তার রিপা কানাইঘাটের সীমান্তবর্তী দনা পাতিয়ালা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ও জকিগঞ্জ উপজেলার তেরাপুর গ্রামের মৃত সুরুজ আলীর মেয়ে।

লাশ উদ্ধারকারী কানাইঘাট থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাহনা আক্তার রিপা আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারনে রিপা আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হবে।

নিহতে রিপার আপন ভাই মারুফ আহমদ অভিযোগ করেন, মাত্র ৬ মাস পূর্বে তার বোনের বিয়ে নিজাম উদ্দিনের সাথে হয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে শ^শুড়-শ^াশুড়ী, জ্যা ও স্বামী কারনে অকারনে রিপাকে মানসিক ভাবে নির্যাতন করে আসছিল।

শুক্রবার সকাল ১১টার দিকে রিপা আমার বড় বোন উম্মে সুমাইয়াকে ফোন করে জানিয়েছিল স্বামীর বাড়িতে ঝগড়া-ঝাটি হয়েছে এবং পরিবারের সবার কাছে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে। এরপর রাত ২টার দিকে আমার বোনের মৃত্যুর সংবাদটি আমরা জানতে পারি। এতে আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। কারন আমার বোন রিপা কখনোই আত্মহত্যা করতে পারে না। তার স্বামী বা পরিবারের কেউ আমাদের যোগাযোগ বা কোন সঠিক ভাবে কিছু বলছে না। আমাদের ধারনা তার স্বামীর বাড়ির লোকজন আমার বোনকে হত্যা করে পরবর্তীতে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা এলাকায় প্রচার করেছেন।

তাহনার স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরে করা হবে বলে নিহতের ভাই মারুফ আহমদ জানান।

অপরদিকে নিহত তানহার স্বামীর বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। নিহতের স্বামী নিজাম উদ্দিনকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক