editor

প্রকাশিত: 7:36 PM, March 31, 2024

জাহাঙ্গীর আলী সাজু ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব: মেয়র আনোয়ারুজ্জামান

পৌর বিপণী দোকান মালিক ব্যবসায়ী সমিতির শোক সভা

জাহাঙ্গীর আলী সাজু ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব: মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মানুষ মরণশীল। আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে ব্যতিত করে। জাহাঙ্গীর আলী সাজু ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব। তাঁর এই অকাল মৃত্যু আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

তিনি রবিবার (৩১ মার্চ) বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীর পারস্থ একটি কমিউনিটি সেন্টারে পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য কাঁচঘর এর স্বত্ত্বাধিকারী সম্প্রতি আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মো. জাহাঙ্গীর আলী সাজু এর স্মরণে আয়োজিত শোক সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাহাঙ্গীর আলী সাজুর মাগফিরাত কামনা করে ও তাঁর পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেয়র আরো বলেন, তাঁর এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন থাকে বেহেস্ত নসিব করেন এবং তাঁর পরিবার বর্গকে শোক সহিবার শক্তি প্রদান করেন।

মেয়র আরো বলেন, পৌর বিপণী দোকান মালিক ব্যবসায়ী সমিতির বিভিন্ন সমস্যা সমাধানে এবং সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।

পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন আহমদ এর পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. হাফিজ উল্লাহ, আলমগীর হোসেন শাহেদ, আহমেদুর রহমান মিনু, আব্দুল কুদ্দুছ আবুল, রফি আহমদ নোমান, আমির আলী, শাহেদ আহমদ, অরুন কুমার পাল প্রমুখ।

ইফতার মাহফিলের পূর্বে জাহাঙ্গীর আলী সাজু সহ সমিতির প্রয়াত সকল সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক