editor
প্রকাশিত: 7:55 PM, March 31, 2024
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান রোববার (৩১ মার্চ) বিকালে সিলেট সিটি কর্পোরেশনের সামনে অনুষ্ঠিত হয়। জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার এর অর্থায়নে ও সংস্থার উদ্যোগে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য মাওলানা তাজুল ইসলাম তাজ এবং সংস্থার মহানগর শাখার সভাপতি সালমা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংস্থার মহানগর শাখার সাধারণ সম্পাদক হিনু বর্মন, সদস্য জুলেখা বেগম, রুনা বেগম, আফলাতুন নেছা, শফিক মিয়া, জসিম উদ্দিন, তুনষী রায় বর্মন, জয়া দাস প্রমূখ। অনুষ্ঠানে দরিদ্র-অসহায় পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথি ও সংস্থার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানব সেবা ও মানবতার কল্যাণে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা সহ ক্ষেত্রে সংস্থা সমাজ ও দেশের কল্যাণে কার্যক্রম প্রশংসনীয়। তারই ধারাবাহিকতায় রমজান মাসে দরিদ্র অসহায়দের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ-জাতি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট