editor
প্রকাশিত: 2:44 PM, April 5, 2024
অনলাইন ডেস্ক
ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদযাত্রায় যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে ৮ জোড়া বিশেষ ট্রেন।
আজ শুক্রবার ছুটির দিনে ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন ভিড়ছে।
যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে টিকিট করেছেন তারা।
কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ৬৭ জোড়া ট্রেন চলছে। যার মধ্যে ৪২ জোড়া আন্তঃনগর। ঈদযাত্রায় যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে ৮ জোড়া বিশেষ ট্রেন।
রেল কর্তৃপক্ষ জানায়, শেষ মুহূর্তের সরকারি-বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে রেলস্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ