editor
প্রকাশিত: 7:19 PM, April 5, 2024
পবিত্র মাহে রমজান উপলক্ষে নাগরিক ঐক্য সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নাগরিক ঐক্য সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মো: এখলাছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস. এম. এ কবীর হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাঁরা দিনের ভোট রাতে দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। মাহে রমজানেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকার সে দিকে কোনো ভ্রক্ষেপ করছে না। সরকারের মদদে সৃষ্টি করা দালালরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তিনি এসকল দালালদের রুখে দাঁড়াতে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মহানগরের আহ্বায়ক ফারুক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সিলেটের সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সিলেট জেলা কমিটির সদস্য সুলতান আহমদ, উসমান কামালি, নুরুল ইসলাম সুহেল, শামিম উদ্দিন, মহানগরের সদস্য স্বপন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা নেতা লুৎফুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও পরে মোনাজাত করেন মাওলানা জামাল উদ্দিন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট