editor
প্রকাশিত: 1:21 AM, April 6, 2024
সিলেট নগরীর জিন্দাবাজারে এক অভিজাত হোটেলে ৫ই এপ্রিল রোজ শুক্রবার বিএনপি’র স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যেগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়া’র সুস্থতা কামনা করে ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি মোঃ নাসিম হোসাইন , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী , মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান , জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহতাব। আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের জেলা , মহানগর এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন দেশের ক্রান্তিলগ্নে জিয়া সাইবার ফোর্স সব সময় তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে আসছে। কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন অনলাইনে প্রচার এবং অফলাইনে বাস্তবায়নে জিয়া সাইবার ফোর্স অকৃত্রিম ভূমিকা দেশের জন্য অপরিহার্য।
প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন অনলাইনে শক্ত ভুমিকা পালনে জিয়া সাইবার ফোর্স ঐক্যবদ্ধ ভাবে দলের কার্যক্রম প্রচার করে দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আছে। ভবিষ্যতে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্ত্যব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন। আমাদের আন্দোলন সংগ্রামের প্রচারনা ও বাস্তবায়নে জিয়া সাইবার ফোর্সের সফলতা অত্যন্ত চমৎকার। রাজপথে তাদের ত্যাগ দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ অতিথির বক্তব্যে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহতাব বলেন , দলের যেকোন কর্মসূচি প্রচার ও বাস্তবায়নে পূর্বের ন্যায় চলমান থাকবে। দেশকে পূনঃরুদ্ধার করতে দেশপ্রেমের তাগিদে দলের হয়ে প্রান বাজি রাখিতে জিয়া সাইবার ফোর্স প্রতিজ্ঞাবদ্ধ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক আবির হাসান মুহিন এবং জেলা সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ জামাল আহমদ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট