editor
প্রকাশিত: 4:36 PM, April 6, 2024
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪ -২০২৬ মেয়াদে সিলেট বিভাগীয় শাখা কমিটির নির্বাচনে সিলেট সম্মিলিত আইটি ব্যবসায়ী ফোরাম এর পূর্ণ প্যানেলে ৭জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (৩ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনটির কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হয়।
সিলেট বিভাগীয় শাখার কমিটির মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গ্লোবাল ট্রেড করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মছনুল করিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান জিয়নলিংক এর স্বত্ত্বাধিকারী মো: সুলাইমান আহসান তানভীর, সাধারণ সম্পাদক হাই-ফাই কম্পিউটার এর সিইও মো: ইয়াহইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্লাটোনিক জোন এর স্বত্ত্বাধিকারী মো: ইয়াহইয়া খালেদ, ট্রেজারার আইকন কম্পিউটার ইন্সটিটিউট এর পরিচালক মালেক আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য হাই-টেক কম্পিউটার এর ম্যানেজিং পার্টনার মোতাহির উল্লাহ ও চীফ টেকনোলজি এর সত্ত্বাধিকারী ইয়াসিন কবির নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট