editor
প্রকাশিত: 1:19 AM, April 7, 2024
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বোর্ডে এর অধীনে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের দক্ষিণ পাহাড়পুর জামে মসজিদের সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার বিকালে যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি দানবীর সেলিম আহমেদ, ট্রাস্টের যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি কুলসুমা আহমেদ এর অর্থায়নে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের দায়িত্ব পালন করেন মাওলানা সিরাজুল ইসলাম।
সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা পরিষদের সভাপতি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী তেরা মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, মাওলানা শাহেদ আহমদ সাদ, হাফিজ কামরান আহমদ, সাংবাদিক সোহেল আহমদ, সাংবাদিক ফুল মিয়া, জলিল, বাকু মিয়া, মোঃ আব্দুন নুর প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেন্দ্রের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা হাজী তেরা মিয়া সহ অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্ব অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন মানুষকে শান্তির পথ দেখায়। কুরআনের শাসন মেনে চললে বিশে^ শান্তি প্রতিষ্ঠিত হবে। শিশু, কিশোর ও যুবকদের অনৈতক কাজ থেকে দূর রাখতে কুরআন শিক্ষা গ্রহণ ও সেই অনুযায়ী জীবন চলার বিকল্প নেই। বক্তাগণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ ও পৃষ্ঠপোষক কুলসুমা আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশাস করেন। অন্যান্য সামাজিক সংগঠনকগুলোকে এই ট্রাস্টের মত কুরআনে আলো ছড়িয়ে দিতে সবাইকে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট