editor
প্রকাশিত: 9:44 PM, April 7, 2024
ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটি ও সংগঠনের এডভাইজার ইউকের স্বনামধণ্য ব্যারিষ্টার ও দানশীল ব্যক্তিত্ব অত্র ইউনিয়নের কৃতিসন্তান আবুল কালামের যৌথ অর্থায়নে ১২০জন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে আড়াই হাজার করে ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।

সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুসা) এর সভাপতিত্বে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার যুব সংগঠক আলী আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটির এডভাইজার ও বিশিষ্ট কমিউনিটি নেতা মোসলেহ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি ও সিলেট শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর কবির আহমদ, শ্রীহট্ট প্রকাশের প্রকাশক ও সংগঠনের সদস্য জিবলুর রহমান। পবিত্র কোরআনা থেকে তেলাওয়াত করেন হাফেজ সালেহ আহমদ।
জাতীয় মানবাধিকার ইউনিটি বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়নের সচিব মারুতি নন্দন দাস, সদস্য মাহমদ আলী, বখতিয়ার আহমদ, গৌড় সুত্রধর, রেখা রানী, শামসুল ইসলাম শামীম, স্বপন আহমদ, শাহ ইসমাঈল, চ্যানেল এস ইউকে সিলেট অফিসের ক্যামেরা পার্সন শামীম আহমদ, সাংবাদিক আব্দুল মালিক। ইমাম ও মুয়াজ্জিনদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আমিন উদ্দিন কাশিমী।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট