editor
প্রকাশিত: 2:09 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজের বাবা মোহাম্মদ গাউস ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বাবার মৃত্যুসংবাদ অস্ট্রেলিয়ায় বসে পেয়েছেন সিরাজ। বাবাকে শেষবারের মত দেখার জন্য সিরাজকে ছাড়পত্রও দিয়েছিল বিসিসিআই। কিন্তু মায়ের পরামর্শেই সিরাজ থেকে যান অস্ট্রেলিয়ায়।
সিরাজের আজকের অবস্থানে আসার পেছনে বড় অবদান তার বাবার। অটোরিকশা চালিয়ে কষ্ট করে ছেলেকে ক্রিকেটার হতে সুযোগ করে দেন গাউস। দেশ ও পেশাদারিত্বের টানে বাবাকে চিরবিদায় দিতে ভারতে আসতে পারেননি সিরাজ। অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরলে ভেঙে যাবে তার কোয়ারেন্টিন। ফের অস্ট্রেলিয়ায় ফিরে সরকারি বিধি মেনে কোয়ারেন্টিন পালন করলে ভারত বেশ কিছু ম্যাচে পাবে না সিরাজকে।
সিরাজের বাবার স্বপ্ন ছিল সিরাজ দেশের প্রতিনিধিত্ব করবে। তাই সিরাজের মা সেই স্বপ্নপূরণের জন্য সিরাজকে জানান, ‘তোমার এখন দেশে আসার প্রয়োজন নেই, অস্ট্রেলিয়ায় দেশের হয়ে খেলো।’
এ প্রসঙ্গে সিরাজ বলেন, ‘মায়ের সঙ্গে কথা হয়েছে, মা বলেছেন, ওখানেই থেকে বাবার স্বপ্নকে সফল করো।’
গত শুক্রবার (২০ নভেম্বর) দলের সাথে প্র্যাকটিস সেশন শেষ করে সিরাজ তার বাবার মৃত্যুসংবাদ পান। সিরাজের বাবা ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলা সিরাজ এবারের আইপিএল মাতানোর পর ভারতীয় দলে জায়গা পাকাপোক্ত করার মিশনে নেমেছেন। দেশ ও ক্রিকেটের টানে সিরাজ তাই বাবার দাফনেও যোগ দেননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,