editor
প্রকাশিত: 2:13 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
সিরি আ’র চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে গেলেন মাঠের বাইরে। ইব্রার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে আছে এসি মিলান। সর্বশেষ ম্যাচেও জোড়া গোল করে এসি মিলানকে ১০ বছর পর নাপোলি দুর্গ জয়ে সাহায্য করেন ইব্রা। তবে ম্যাচের শেষদিকে এসে বাঁ পায়ের পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়েন সুইডিশ এই তারকা ফুটবলার।
রোজ্জোনেরির ভারপ্রাপ্ত কোচ দানিয়েলে বোনেরা আশা করেছিলেন, গুরুতর কোনও চোট নয় সেটি। তবে একদিন পর জানা গেল চোটের জন্য ছিটকে গেলেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে ৬ ম্যাচে ১০ গোল পূর্ণ করেন ইব্রা। তার দল এসি মিলানও এখন পর্যন্ত আট ম্যাচের ৬টিতে জয় এবং ২টিতে ড্র করে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে শেষ ম্যাচের ৭৮ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ইব্রা।
দলের তারকা এই খেলোয়াড়ের সেই চোটের বিষয়টি ক্লাব নিশ্চিত করলেও সেরে উঠতে কতদিন লাগবে সেটি জানায়নি রোজ্জোনেরিরা। এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এর আগে চলতি মৌসুমে করোনাভাইরাসের কারণে ঘরোয়া লিগের দুটি ম্যাচ খেলতে পারেননি ইব্রাহিমোভিচ।
ফলে ইউরোপা লিগের ন্যূনতম ৩ ম্যাচ ও ঘরোয়া লিগে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচটিতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে ইব্রাহিমোভিচকে। ইউরোপা লিগে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে খেলবে মিলান। আগামী ৩ ডিসেম্বর প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক। আগামী ১০ ডিসেম্বর স্পার্তা প্রাগের বিপক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,