editor
প্রকাশিত: 8:00 PM, April 15, 2024
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ বর্ষবরণ উদযাপনে সরকারের সময় বেঁধে দেওয়ার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সাস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে প্রতিবাদী গান, আবৃত্তি এবং বক্তব্যের মাধ্যমে পহেলা বৈশাখের সার্বজনীন রূপ, ঐহিত্য ও অসম্প্রদায়িক বাংলাদেশের অন্যতম অনুসঙ্গ হিসেবে পহেলা বৈশাখকে তুলে ধরেন এবং এই পহেলা বৈশাখ তথা বর্ষবরণ উদযাপনে সরকারী বাঁধা নিষেধ, সময় সংকোচন, পাকিস্তানী দমন-পীড়ন এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির বাঙ্গালীর প্রাণের ঐহিত্য অসাম্প্রদায়িক চেতনা নস্যাতের অপচেষ্টা হিসেবে চিহ্নিত করে এই বিধি-নিষেধ এবং সাংস্কৃতিক কর্মকান্ডে সকল কালা-কানুনের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারী ও সরকারের মধ্যে লুকিয়ে থাকা সকল মৌলবাদী গোষ্ঠিকে চিরতরে বাংলার মাঠি থেকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উদীচী শিল্পগোষ্ঠী, একঝাঁক উদ্যোমী তরুন, খেলাঘর আসর অংশগ্রহণ করে এবং অনুষ্ঠান রাত ৮টা পর্যন্ত চলে।
উদীচী সিলেট জেলা সংসদের সহ সভাপতি মাধব রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ও উদীচী কেন্দ্রীয় কমিটির প্রাক্তণ সহ সভাপতি ব্যরিস্টার মো. আরশ আলী, উদীচী সিলেট জেলা সংসদের প্রাক্তণ সভাপতি ও প্রগতি লেখক সংঘের সভাপতি কবি এ কে শেরাম, সিবিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) এর আহবায়ক উজ্জল রায়, সিপিবি সুনামগঞ্জ জেলার প্রাক্তণ সভাপতি কমরেড চিত্তরঞ্জন তালুকদার, খেলাঘর আসর সিলেট জেলার সভাপতি তাপসী চক্রবর্তী লিপি, সোপান সিলেটের কার্যনির্বাহী পরিষদের সদস্য শ্যামল দে, দর্পন থিয়েটের সদস্য নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু, উদীচী সিলেটের সহ সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম, উদীচী ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি উত্তম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক পার্থ সারথি দাশ প্রমুখ।
গণসংগীত শিল্পী ডা. অভিজিৎ দাশ জয়, মিজানুর রহমান, ফকির মাহবুব প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট