editor
প্রকাশিত: 8:04 PM, April 15, 2024
উৎফল বড়ুয়া :: অত্যন্ত আনন্দঘন পরিবেশে এসএসসি’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা সোমবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ গ্র্যান্ড বাফেট হোটেলে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রিপন কুমার দে, মাহবুব আলম লস্কর, মোঃ ফয়সল আহমদ, তৌফিক আহমদ চৌধূরী, মোঃ রফিকুল ইসলাম, এনামুল হক লিলু, উৎফল বড়ুয়া, বিপ্লব পাল, সিমিন আক্তার, শিব্বির আহমদ, আব্দুল হান্নান, আতিকুল ইসলাম, সানা উল্লাহ, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ সরকার প্রমুখ।
পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ও ঈদ পুনর্মিলনী আয়োজনে বন্ধুরা অনুভুতি প্রকাশ করতে গিয়ে বন্ধু ফয়ছল আহমদ বলেন প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ফ্রেন্ডস ফাউন্ডেশন’৯১ ও এসএসসি’৯১ সিলেট বিভাগ পবিত্র মাহে রমজানে ৪ টা মাদ্রাসায় প্রায় তিন শতাধিক মাদ্রাসার ইয়াতীম ও দরিদ্র বাচ্চাদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরন করি এই মহতি কার্যক্রম সম্ভব হয়েছে আমাদের দেশ বিদেশের অনেক বন্ধুদের দান-অনুদান ও সার্বিক সহয়োগিতায় আমি তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ঈদ পুনমিলনী ও নব বর্ষের প্রারম্ভে আমি সকল বন্ধুদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি ।
আমরা আশাকরি আগামিতেও আমাদের মানবিক কার্যক্রম সকল বন্ধুদের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলা নববর্ষ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।
পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যদিয়ে জমকালো আয়োজনের পরিসমাপ্তি হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট