editor
প্রকাশিত: 11:26 AM, April 16, 2024
বের হয়েছে উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের নতুন (১৬১ তম) সংস্করণ। সেখানে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (পুরুষ) ও ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্টের (নারী) নাম ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিনটি।
বল হাতে গত বছর আলো ছড়িয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি অ্যাশেজের শিরোপা ধরে রেখী নেতৃত্বের দারুণ ছাপও রাখেন তিনি। তাই এক যুগ পর কোনো অজি ক্রিকেটার পেলেন উইজডেন লিডিং ক্রিকেটারের খেতাব। সবশেষ ২০১২ সালে এই পুরস্কার জিতেছিলেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
কামিন্সকে নিয়ে উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সফলতার সঙ্গে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পর, প্যাট কামিন্স অ্যাশেজ ধরে রাখেন। এজবাস্টনে প্রথম টেস্টে লেট অর্ডারে রানের জন্য বড় ধন্যবাদ প্রাপ্য তার। এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের পথে নেতৃত্ব দেন তিনি। ২০২৩ সালে বিশ্ব ক্রিকেটের কোনো পেসারই টেস্টে তার ৪২ উইকেটের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। ‘
উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও অজিদের জয়জয়কার। অ্যাশেজের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৯৬) উসমান খাজা, বিশ্বকাপে ১৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক ও নারী দলের অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার আছেন এই তালিকায়। এছাড়াও আছেন ইংল্যান্ডের মার্ক উড ও হ্যারি ব্রুক।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে ১৭৪ বলে ১৬৩ রান করে সেরা টেস্ট পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। এর আগে গত বছর প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন জনি বেয়ারস্টো।
লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অলরাউন্ডার হেইলি ম্যাথিউসের নাম ঘোষণা করেছে উইজডেন। গত বছর টানা ৮ ম্যাচে ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়েন তিনি। এছাড়া ব্যাটিং করেছেন ৮৮ গড় ও ১৪৪ স্ট্রাইকরেটে। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ উইকেট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,