editor
প্রকাশিত: 1:12 PM, April 17, 2024
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, ইউকে, ইউরোপ ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর জেলরোডস্থ হোটেল ডালাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক তাসলিমা আফরিন আঁখির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সভাপতি জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ডা. ইউসুফ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সভাপতি জাকির হোসেন বলেন, এই সংগঠনটি দেশে ও বিদেশে থেকে কাজ করে যাচ্ছে। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কাজ করে থাকে। এখনও বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে। যে কোন মহামারি যেমন বন্যা, দুর্যোগ, করোনা মোকাবেলাও মানুষের পাশে দাড়িয়েছে জালালাবাদ কল্যাণ পরিষদ। এছাড়াও মাহে রমাদান, ঈদুল ফিতরে অসহায় দরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়েছে এ সংগঠন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খায়রুল জাফর চৌধুরী, মো. আতাউর রহমান, মো. মাসুদ আহমদ, মো. বেলাল উদ্দিন, কয়েছ আহমদ সাগর, হোসনে আরা মোনতাহা, মো. আল ইমরান, জাকির হোসেন, খালেদ আহমদ, মো. ইফতেখার হোসেন মনি, মাসুদ আহমদ, তারেক মোহাম্মদ রেদওয়ান, নুরুল আমিন কিবরিয়া, কাজী জইনুল ইসলাম মুনিম, রোটারিয়ান আব্দুল লতিফ খান, এম সিরাজুল ইসলাম, মো. সুমন মিয়া, মো. কামাল আহমদ, মো. ইউসুফ আলী।
এছাড়াও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট