editor

প্রকাশিত: 10:44 AM, April 18, 2024

রাউজানে হেলথ ক্যাম্প ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি-প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রাউজানে হেলথ ক্যাম্প ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি-প্রদান অনুষ্ঠান সম্পন্ন

উৎফল বড়ুয়া :: লায়ন রূপম কিশোর বড়ুয়ার অকাল-প্রয়াত পুত্র অনিরুদ্ধ বড়ুয়ার স্মৃতি রক্ষার্থে গঠিত অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর যৌথ উদ্যোগে মহামুনির ফনীতটি মঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

তিনি বলেন, সেবার জগতে অনন্য নজির স্থাপন করেছেন লায়ন রূপম কিশোর বড়ুয়া। নিজ পুত্রের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অনেক কিছু করছে। সরকারের পাশাপাশি শিক্ষার প্রসারে এগিয়ে আসার জন্য তিনি লায়ন রূপম কিশোর বড়ুয়ার দৃষ্টান্ত অনুসরণের আহবানও জানান সমাজের বিত্তবানদের।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেব উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক পিডিজি লায়ন এম.এ.মালেক। অনুষ্ঠান উদ্বোধনকালে লায়ন এম এ মালেক বলেন, গত ২৪ বছর ধরে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তা এক কথায় অনন্য। এক অনিরুদ্ধকে হারিয়ে লায়ন রূপম কিশোর হাজারো অনিরুদ্ধকে পরম মমতায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।

সভাপতির বক্তৃতায় লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন, অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিনের এক এক অনিরুদ্ধ। তারা লেখাপড়া শেষ করে সমাজে দায়িত্ববান মানুষ হলেই আমার স্বার্থকতা।

ট্রাস্টের ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক সরোজ বড়ুয়া ও ট্রাস্টি অঞ্জন বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন সুপ্রভা বড়ুয়া, লায়ন জহির উদ্দিন আহমেদ, লায়ন এম. শওকতুল ইসলাম, লায়ন ওসমান গনি, লায়ন পারভীন মাহমুদ, লায়ন শহীদ সরোয়ার, লায়ন খুরশীদ আলম, লায়ন হাসান আকবর, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন সুব্রত ভৌমিক, ক্লাব সভাপতি লায়ন হেলাল উদ্দিন, লায়ন টিপু সুলতান, লায়ন মিরাজুর রহমান, লায়ন হাসিবুল হাসান রাশেদ, লায়ন দেলোয়ার হোসেন, সচিব লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, ট্রাস্টি সুজন প্রসাদ বড়ুয়া, ট্রাস্টি সরণ প্রসাদ বড়ুয়া, ট্রাস্টি সীমান্ত বড়ুয়া, ট্রাস্টি সজীব বড়ুয়া ডায়মন্ড, ট্রাস্টি দেবব্রত বড়ুয়া, ট্রাস্টি নবেন্দু তালুকদার, লিও তাজেক, লিও দিপ্তসহ লায়ন ও লিওবৃন্দ।

বক্তব্য ও বৃত্তিদান কর্মসূচির ফাঁকে ফাঁকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাংলা নববর্ষ থিমের উপর নৃত্য পরিবেশন করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট