editor
প্রকাশিত: 11:44 AM, April 18, 2024
ভারতে হু হু করে বাড়ছে সোনার দাম। এখন ২৪ ক্যারেট মানের ১০ গ্রাম স্বর্ণের দাম পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ছাড়া ৭৩ হাজার টাকা ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম ৮০ হাজার টাকা ছুঁতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
যুদ্ধের আবহে অশান্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের প্রভাবে একাধিক জিনিসের দাম হু হু করে বাড়তে পারে, সেই তালিকায় রয়েছে সোনাও।
এদিকে সোনার পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে রুপার দামও। একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালের মাত্র সাড়ে তিন মাসেই সোনার দাম ১৪.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৩৯২০ টাকা। যেখানে গত ১২ এপ্রিল সোনার দাম ৭৩৩৫০ টাকার রেকর্ড স্তরে পৌঁছেছে।
স্বর্ণের দাম ক্রমাগত বৃদ্ধির জেরে হলদে ধাতুর রেট এখন আকাশছোঁয়া। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) গত সোমবার সোনার দাম প্রায় ০.৪০ শতাংশ বেড়ে যায়। এছাড়াও, ১.১৭ শতাংশ বেড়ে রুপার দাম প্রতি কেজিতে হয়েছে ৮৩৭৮০ টাকা।
বৈশ্বিক প্রভাবে সোনার দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু ২০২৪ সালেই বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে প্রায় ২০ শতাংশের রিটার্ন পেতে পারেন। তবে ঝুঁকি থেকেই যায়।
উল্লেখ্য, ভারতে ২০২৩-২৪ আর্থিক বছরের নিরিখে সোনা বিনিয়োগকারীদের ১৮ শতাংশের রিটার্ন দিতে পারে।
4 ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 8
3 সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও
8 শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে
4 সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে
8 দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ
4 রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
5 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের