editor

প্রকাশিত: 11:50 AM, April 18, 2024

গরগরম মিডিয়া পাড়া, ১১ পদে ২৩ প্রার্থী

সিলেট প্রেসক্লাবের নির্বাচন আজ

গরগরম মিডিয়া পাড়া, ১১ পদে ২৩ প্রার্থী

সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ঘিরে চলছে শেষ মূহুর্তের প্রচার প্রচারণা। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই জমজমাট হয়ে উঠেছে। শেষ সময়ে এসে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নির্বাচনকে কেন্দ্র করে সিলেট প্রেসক্লাব এখন অনেকটাই উৎসবমুখর। সিলেটের সাংবাদিকদের সবচেয়ে বড় এ সংগঠনটির কার্যালয়ে এখন সাংবাদিকদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে। শেষ সময়ে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় সময় দিচ্ছেন প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী সময় কাটাচ্ছেন প্রেসক্লাবসহ বিভিন্ন মিডিয়া হাউজে। সাধারণ সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ক্লাবে বাড়তি সময় দেয়ার প্রবণতা দেখা গেছে সকলের মধ্যে।

এবারের নির্বাচনে ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আবদুল কাদের তাপাদার, ইকরামুল কবির ও হুমায়ূন রশিদ চৌধুরী। ২টি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ জন। তাঁরা হচ্ছেন- খালেদ আহমদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও মো. ফয়ছল আলম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, কবীর আহমদ সোহেল ও মো. আফতাব উদ্দিন।

সহ-সাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ (মেহেদী), দিগেন সিংহ, ফয়সাল আমীন ও শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আনিস রহমান ও নূর আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এ টি এম তুরাব ও শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ ও মো. মুহিবুর রহমান এবং ৩টি সদস্য পদে আব্দুর রাজ্জাক, আবুল কালাম কাওছার, শেখ আশরাফুর আলম নাসির ও সুনীল সিংহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য,আজ ১৮ এপ্রিল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট