editor
প্রকাশিত: 9:08 PM, April 18, 2024
লতিফ ট্রাভেলস এর পরিচলক জহিরুল হক চৌধুরী শীরু বলেছেন, খেলাধুলা যুব সমাজকে আনন্দ ও উজ্জীবিত করে। মাদক ও নেশা থেকে দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় মনোনিবেশ হতে হবে। মাদক থেকে সবাই বিরত থাকবেন। যুবকরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে দেশ মাদকমুক্ত হবে।
তিনি আরো বলেন, ক্রীড়া, বিনোদন মানব জীবনে গুরুত্ব ও অপরীসিম। আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।
তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে সিলেটের শিবগঞ্জস্থ সকার ইনডোরে চালিবন্দর যুব কল্যাণ সংস্থার আয়োজনে ও লফিত ট্রাভেলস এর সহযোগিতায় চালিবন্দর প্রিমিয়ার লীগ ইনডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরূপ শ্যাম বাপ্পীর সভাপতিত্বে ও সহ সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত সুমন এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য কাজী আব্দুল বায়েছ, পিন্টু বৈদ্য, সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ সানুর, এডভোকেট আব্দুল্লাহ চৌধুরী, ফরহাদ আহমদ, সবুজ চন্দ, আনন্দ পুরকায়স্থ, রাজীব বৈদ্য, আশরাফুল হক আবজল, জুম্মান আহমদ, হামিম আহমদ, স্বপ্নীল দেব রায়, প্রমুখ। এছাড়াও ৮টি টিমের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট