editor
প্রকাশিত: 8:34 PM, April 19, 2024
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব শ্যামল চন্দ্র কর্মকার অতিরিক্ত সচিব বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে বিভাগীয় প্রেসক্লাব সিলেট এর পক্ষ থেকে শুক্রবার দুপুরে অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রেসক্লাব সিলেট এর সাধারণ সম্পাদক খালেদ উসমানী, যুগ্ম সম্পাদক ফখর উদ্দিন, দফতর সম্পাদক আব্দুর রহমান হিরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহতাব হুসেইন রিয়াদ।
বিভাগীয় প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান ও সচিব।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব শ্যামল চন্দ্র কর্মকার আগামীকাল শনিবার সুনামগঞ্জ, রোববার সিলেট এবং সোমবার মৌলভীবাজারে প্রেস কাউন্সিল এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করবেন।
আগামী রোববার সকাল ৯টায় সিলেট সার্কিট হাউস হলরুমে স্থানীয় সাংবাদিকদের অংশ গ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। ১ম সেশনের রিসোর্স পার্সন হিসেবে অংশ গ্রহণ করবেন প্রেস কাউন্সিল এর সচিব শ্যামল চন্দ্র কর্মকার। ২য় সেশনের রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সার্টিফিকেট প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রশাসক ও এস পি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট