editor
প্রকাশিত: 4:17 PM, April 20, 2024
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর মাসিক সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে সিলেট নগরীর বন্দরবাজার মধুবন মার্কেটস্থ সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংঘের জীবন সদস্য লে: কর্ণেল (অব:) অধ্যক্ষ আতাউর রহমান পীর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, কোষাধ্যক্ষ লেখক কবি বেলাল আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান চৌধুরী এডভোকেট প্রমুখ।
সভায় সংঘের বিভাগীয় প্রবীণ নিবাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি সিলেটে বয়ে যাওয়া শীলাবৃষ্টিতে বাগবাড়ি প্রবীণ হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সভায় হাসপাতালের সংস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংঘের সকল সদস্যের মধ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট