editor
প্রকাশিত: 10:46 AM, April 21, 2024
উৎফল বড়ুয়া :: ই-লার্নিং বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খান-এর অনবদ্য গবেষণাগ্রন্থ ‘স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ’ এর প্রকাশনা অনুষ্ঠান (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম।
শৈলী প্রকাশনের আয়োজনে শেরোয়ানী ফাউন্ডেশনের সহযোগীতায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ’ গবেষণাগ্রন্থের রচয়িতা, ই-লার্নিং বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোস্তফা আজাদ কামাল, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ও বিশিষ্ট সংগঠক মাহফুজুর রহমান। বিশিষ্ট বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরওয়ানী ফাউন্ডেশনের সদস্য সচিব লায়ন জাহাঙ্গীর মিঞা।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি ‘স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ’ এর রচয়িতা ই-লার্নিং বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খানকে তার এধরনের গবেষণামূলক গ্রন্থ প্রকাশের জন্য ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানান।
মাননীয় উপাচার্য বলেন, “বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকেই বিনির্মাাণ করতে হবে উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’। এ স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার বিকল্প নেই।” তিনি শিক্ষা ও গবেষণায় দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং আর্ন্তজাতিক পরিম-লে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে স্মার্ট শিক্ষায় শিক্ষিত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। মাননীয় উপাচার্য ‘লাইফ লং লার্নিং’ ও ‘স্মার্ট শিক্ষা’ ব্যবস্থা বাস্তবায়নে দেশ-বিদেশে থাকা বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনবদ্য গবেষণাগ্রন্থ ‘স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ’ এর রচয়িতা ই-লার্নিং বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খান তাঁর বক্তব্যে অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি বীর চট্টগ্রামের সন্তান। চট্টগ্রাম থেকেই আমার এই গ্রন্থ প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইতিমধ্যে আমি ই-লার্নিং এর মাধ্যমে সারা বিশ্বকে নাড়া দিতে পেরেছি।”
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ