editor
প্রকাশিত: 4:34 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
ভারতের হার্ডহিটিং ওপেনার রোহিত শর্মাকে নিয়ে নাটকের শেষ হচ্ছে না। অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে তার ডাক না পাওয়া নিয়ে কত নাটকই না হলো। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে প্রাথমিকভাবে দলে রাখা হয়নি। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত দলে সুযোগ চান রোহিত। কিন্তু দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেও সম্ভবত তিন ফরম্যাটের কোনো সিরিজেই তার খেলা হচ্ছে না! ভারতীয় শীর্ষ এক মিডিয়া এই তথ্য প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে।
রোহিতকে নতুন করে ডেকে পাঠানো হলেও বোর্ড যে তার সুস্থতা নিয়ে সন্দিহান ছিল। রোহিত মূলত সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য খ্যাতিমান হলেও তাকে রাখা হয়েছে কেবল টেস্ট স্কোয়াডে! এর পেছনে যুক্তি ছিল, টেস্ট সিরিজের আগে সেরে ওঠার আগে বাড়তি সময় পাবেন রোহিত। কিন্তু সে চেষ্টাও বৃথা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, ডিসেম্বর-জানুয়ারির টেস্ট সিরিজের আগেও নাকি তিনি সুস্থ হয়ে উঠবেন না! অথচ চোট থেকে সুস্থ হয়ে রোহিত আইপিএল খেলে তার দল মুম্বাইকে শিরোপাও জিতিয়েছেন!
শুধু রোহিত শর্মাই নন, পেসার ইশান্ত শর্মাকেও নাকি টেস্ট সিরিজে পাবে না ভারত। কয়েক দিন আগে কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ‘রোহিত কখনই সাদা বলের সিরিজে খেলার মতো অবস্থায় ছিল না। শুধু দেখতে চেয়েছিলাম, তার কতটা বিশ্রাম দরকার। কারণ, খুব বেশি দিন বিশ্রাম নেওয়াও ঠিক না। যদি টেস্ট বা লাল বলে খেলতে চান, আগামী তিন বা চার দিনের মধ্যেই ফ্লাইটে উঠতে হবে। যদি সেটা না করতে পারেন, তাহলে খেলা কঠিন। ইশান্তের অবস্থাও রোহিতের মতো।’
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে রোহিত-ইশান্ত দুজনই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। এখন পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গেছে, তাতে আশাবাদী হওয়ার মতো কিছু নেই। ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞরা এ ব্যাপারে আলোচনায় বসেছিলেন। ইশান্ত ও রোহিতের চোট নিয়ে বিশদ আলোচনার শেষে অনানুষ্ঠানিকভাবে বোর্ড, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কাছে তাদের সর্বশেষ অবস্থা জানানো হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,