editor

প্রকাশিত: 8:52 PM, April 21, 2024

খালেদা জিয়া ও রাজিব আহসানের মুক্তির দাবিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খালেদা জিয়া ও রাজিব আহসানের মুক্তির দাবিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় স্থানীয় নেতৃবৃন্দের মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের পুত্রবধু ডাঃ জুবাইদা রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী সহ নেতৃবৃন্দের নামে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্টি কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা ও ফরমায়েসী সাজা বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শার্কিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য রজব আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, হাসান হাফিজুর রহমান টিপু, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, সেলিম আহমদ, সাইদুল এনাম চৌধুরী লাহিন, রুমেল আহমদ রুশন, কয়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদুল হক চৌধুরী সুমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, বিশ^নাথ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনাম, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, সাবেক ছাত্রদল নেতা রিপন চৌধুরী, কামাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমদ তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরেস আলী, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ শামসি, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহী চৌধুরী সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার প্রতিহিংসার স্বীকার হয়ে মিথ্যা মামলায় ফরমায়েসী সাজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের পুত্রবধু ডাঃ জুবাইদা রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন উন নবী খান সুহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দ আজ নিষ্ঠুর ও অমানবিক হয়রানীর শিকার। তিনি অবিলম্বে কারাগারে বন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দ ও সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান সুবেল, শাহ আলম আলী সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব শার্কিল মুর্শেদ তার বক্তব্যে বলেন, মিথ্যা মামলায় ফরমায়েসী সাজা দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে বন্দি রেখে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতন ঠেকাতে পারবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট