editor

প্রকাশিত: 10:04 PM, April 21, 2024

বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংগঠক দেবতোষ চৌধুরী পরলোকে

বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংগঠক দেবতোষ চৌধুরী পরলোকে

সিলেটের অত্যন্ত সুপরিচিত ব্যাক্তি, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট দেবতোষ চৌধুরী পরপারে চলে গেলেন। কানাডা প্রবাসী সিলেটের কৃতি সন্তান, সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী, মানবাধিকার আন্দোলনের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, সদাহাস্যজ্বল পরোপকারী ব্যাক্তিত্ব ছিলেন এডভোকেট দেবতোষ চৌধুরী।

তিনি কানাডা সময় বিকাল ৪: ৪৫ ও বাংলাদেশ সময় ২০ এপ্রিল মধ্য রাত ২: ৪৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে পরলোকগত হন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। চার ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। প্রয়াতের পিতা স্বর্গীয় হৃষীকেশ চৌধুরী, মাতা স্বগীয়া নীহার কনা চৌধুরী। বিশ্বনাথ থানার সিঙ্গেরকাছ চৌধুরী বাড়ি তার আদি নিবাস। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি সপরিবারে কানাডার টরেন্টোতে বসবাস করছিলেন।

দেবতোষ চৌধুরী জাতীয় জনতা পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করেন। জগবন্ধু মঠ সিলেট এর মহানাম সেবক সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য ছিলেন তিনি। ১৯৭৩ সালে সিলেট জেলা বারে যোগদান করেন তিনি। দেবতোষ চৌধুরী একজন দক্ষ সংগঠক ছিলেন।সিলেটের বহু সামাজিক ও সমাজসেবামূলক সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন।তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেব দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সিলেট সহ দেশে ও প্রবাসে পরিচিতজন সহ শুভানুধ্যায়ী দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ এক বিবৃতিতে এডভোকেট দেবতোষ চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, এডভোকেট দেবতোষ চৌধুরী সিলেট অঞ্চলে সংখ্যালঘু জনগোষ্ঠীর দাবি-দাওয়া আদায়ের বলিষ্ঠ নেতা ছিলেন। কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। আইন পেশায়ও তিনি সুনামের সাথে তাঁর কর্মময় জীবন পার করেন। তাঁরা বলেন, আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও দক্ষ সংগঠককে হারালাম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট