editor

প্রকাশিত: 10:30 AM, April 22, 2024

জৈন্তাপুরে উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

জৈন্তাপুরে উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

জৈন্তাপুর প্রতিনিধি :: আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন ৫জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৮ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

নিবার্চন কমিশন কর্তৃক তফসিল ঘোষনা অনুযায়ী রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। জৈন্তাপুর উপজেলায় মোট ১৭ জন প্রার্থী নমিনেশন পত্র দাখিল করেন।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, ব্যবসায়ী এম ইসমাইল আলী (আশিক), প্রবাসী হোসেন আহমদ, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বর্তমান ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মাওলানা কবির উদ্দিন, সাহাদ উদ্দিন (সাদ্দাম), নজরুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল হক, সাবেক ছাত্রনেতা মাসুক উদ্দিন, শংকর দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান জয়মতি রানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মরহুম ফয়েজ আহমদ বাবর’র সহধর্মিনী মোছা: পারভীন আক্তার ও সোনারা বেগম। উপজেলা নির্বাচন অফিসার (অ:দা:) মোহাম্মদ রিপন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরে মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ২৩ এপ্রিল মঙ্গলবার।

মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ০২ মে বৃহস্পতিবার আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার। তিনি জৈন্তাপুর উপজেলায় উৎসব মূখর পরিবেশে নির্বাচন শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠানে উপজেলার সর্বস্থরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট